
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি:
সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা বাড়ানোর লক্ষ্যে যশোরে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ প্রাঙ্গণে ‘সামাজিক সম্প্রীতি’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, যশোর জেলা কমিটি।
ইয়ুথ লিডার ও যশোর জেলা কো-অর্ডিনেটর আকাশ রায়ের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন।
কর্মশালার শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রদীপ রায়। পরে কর্মশালার উদ্দেশ্য ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অনামিকা বিশ্বাস।
আলোচনায় সামাজিক সম্প্রীতির গুরুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কর্মশালাটি পরিচালনা করেন অপু দেবনাথ।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। তাঁরা সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সম্মানবোধের বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালার শেষ পর্বে সামাজিক সম্প্রীতিবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তরুণরা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬