
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাজারের চিত্রে আসতে শুরু করেছে পরিবর্তন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সংস্কারমুখী উদ্যোগ, পরিকল্পনা ও তদারকিতে বাজারজুড়ে দৃশ্যমান হচ্ছে নানা উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ড। একের পর এক পরিবর্তনে নতুন রূপ পাচ্ছে কলমাকান্দা বাজার।
ইতোমধ্যে বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও কিছু উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কলমাকান্দা খাদ্যগুদামের সীমানাপ্রাচীর অপসারণ, রেন্টিতলা মোড় প্রশস্তকরণ, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ, পূর্ববাজার ফেরিঘাট সংস্কার, মাছমহলের সংস্কার এবং ইউনিয়ন পরিষদের প্রবেশপথের সৌন্দর্যবর্ধন।
বিশেষ করে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর অপসারণ ও রেন্টিতলা মোড় প্রশস্তকরণের ফলে বাজারের গুরুত্বপূর্ণ সড়কে চলাচলের সুযোগ বাড়ছে। অন্যদিকে পূর্ববাজার ফেরিঘাট ও মাছমহলের সংস্কারের মাধ্যমে বাজারের অবকাঠামোগত পরিবেশ উন্নত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের উদ্যোগে বাজারের সামগ্রিক চিত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে বাজারে যানবাহন চলাচল আরও সহজ হবে, কমবে দীর্ঘদিনের জনদুর্ভোগ এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ হবে আরও উন্নত। একই সঙ্গে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বাজারের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের কার্যক্রম শুরু হয়েছে। শুধু স্থাপনা সংস্কার নয়, বাজারের যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, জনসাধারণের চলাচল ও পরিবেশের উন্নয়নকে গুরুত্ব দিয়ে নেওয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ।
এ ছাড়া কলমাকান্দা বাজারে আরও বেশ কিছু সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এসব কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে কলমাকান্দা বাজার একটি আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব বাজার হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদী স্থানীয়রা।
সব মিলিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সংস্কারমুখী উদ্যোগে কলমাকান্দা বাজারে পরিবর্তনের যে সূচনা হয়েছে, তা এখন বাস্তবেও দৃশ্যমান হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে বদলে যাবে কলমাকান্দার সামগ্রিক চিত্র, গড়ে উঠবে উন্নত ও বাসযোগ্য এক নতুন কলমাকান্দা।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬