
নিজস্ব প্রতিবেদক:মোঃ আকাব্বর হোসাইন রবিন
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের এবং তাঁদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মির্জাপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বলেন, মাদক সেবনের ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে চার সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬