শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি: সোমবার (১৬ নভেম্বর) সকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সাগরের দিঘি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ সময় তিনি প্রকল্প এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি প্রকল্পের বাসিন্দাদের জীবনযাত্রার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তিনি।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আশ্রয়ণ প্রকল্প এলাকাকে সবুজায়নের আওতায় আনতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতু জান্নাত, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল বাশারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোপণ করা গাছের চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬