
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দায় সাদ্দাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে কলমাকান্দা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ পুলক মিয়া (৫০) ও মো. সুমন মিয়া (২৩)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আগামী ১৬ নভেম্বর সোমবার আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে প্রতিপক্ষের টেটার আঘাতে সাদ্দাম নিহত হন। নিহত সাদ্দাম পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬