আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক রংপুর: ধর্মীয় সম্প্রীতি, শান্তি, মানবতা ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক। গতকাল ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকালে রংপুরের মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান দানোৎসব ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বৌদ্ধ বিহারের উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ সহ প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ রাখার জন্য মন্ত্রী নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপি'র আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বিএনপি সরকার শিক্ষা, আদিবাসী ছাত্র ছাত্রীদের উপ বৃত্তি, চিকিৎসা, কর্মসংস্থান, চাকুরী সহ বিভিন্ন ব্যবস্হা গ্রহণ করেছেন। তিনি সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উত্তরবঙ্গের সংঘ নায়ক ও অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রউক চেয়াম্যান সামসুজ্জামান সামু,
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক, রচিম হাসপাতাল সহ অধ্যক্ষ ডাঃ জহুরুল হক, জেলা বিএনপি'র সদস্য সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ, অফিসার ইনচার্জ রুহুল আমিন, মিঠপুকুর উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম রব্বানী,সিনিয়র সহ সভাপতি ফৌজিয়া ইয়াসমিন চুন্নু,সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড়। এ সময় উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহঃ মকছুদার রহমান মিঠু, বিএনপি নেতা হাবিবুর রহমান টিটুল লর্ড, সহ সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন, মহিলা দলের নেত্রী রানী সহ বিএনপি'র নেতৃবৃন্দ।##১৪-১১-২০২৬
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬