
ওবায়দুর রহমান
দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ভাওয়াল গ্রামে তাঁর নিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ওহাব মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাঁকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬