
নিজস্ব প্রতিনিধি:মিসেস চামেলি আক্তার প্রিয়া
কুড়িগ্রামের সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর ছেলে রায়হান আহমেদ রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি জমকালো করপোরেট অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ-আমেরিকান একটি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাবলীল ও দক্ষ উপস্থাপনার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ছেলের এমন অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু। তিনি দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
১৩ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে ছেলের এ সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, মফস্বল শহর কুড়িগ্রাম থেকে পথচলা শুরু করে রাজধানীর এমন একটি অভিজাত করপোরেট মঞ্চে ছেলের সাবলীল উপস্থাপনা দেখে বাবা হিসেবে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে মহান আল্লাহর কাছে ছেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
রায়হান আহমেদের এ অর্জনের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানান। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেন।
মফস্বল থেকে রাজধানীর বড় পরিসরের করপোরেট মঞ্চে রায়হান আহমেদের এ উপস্থিতি তাঁর সম্ভাবনাময় পথচলার একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬