
যশোর জেলা প্রতিনিধি:আব্দুল্লাহ আল মামুন
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে যশোরে আইএবি জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন গাজী।
সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে গাজী শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি শাকের আহমেদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সম্মেলনে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে ইসলামী শ্রমিক আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের আগামী দিনের কার্যক্রমের সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম ★ নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: ★সহ বার্তা সম্পাদক : ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ /+৮৮০৯৬৩৮১২৬৩
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬