
ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ
শেরপুর সদর উপজেলার ১৩ নম্বর রৌহা ইউনিয়নের নাওভাঙা এলাকায় শ্রীশ্রী রাধামাধব মন্দিরে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গৌরাঙ্গ চন্দ্র দেবের বাড়িতে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
অনুষ্ঠানের প্রথম দিন জপ ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. গৌরাঙ্গ চন্দ্র দেব।
প্রথম দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের শেরপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আকাব্বর হোসাইন রবিন। এ সময় একই সংগঠনের শেরপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত হরিনাম সংকীর্তন, জপ ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি ধর্মীয় মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মানুষের মধ্যে ভক্তি, ভালোবাসা, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬