
কক্সবাজারের উখিয়ায় থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, অভিযানে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি লোহার তৈরি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় এসব অস্ত্র ও গোলাবারুদসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬