খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
টিম ন্যাশনালিস্ট ভয়েসের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটিতে ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সিনিয়র সহসভাপতি সানজিদা রহমান অরিন।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর টিম ন্যাশনালিস্ট ভয়েসের কেন্দ্রীয় সভাপতি মো. আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসাইনের স্বাক্ষরে ১৫১ সদস্যবিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সানজিদা রহমান অরিনকে ছাত্রীবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় সংগঠনের নারী শিক্ষার্থী ও ছাত্রীসমাজের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সাবেক মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে অরিনের। নতুন দায়িত্বের মধ্য দিয়ে তিনি খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি, সংগঠনে ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে, নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী এক বছর সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, নতুন নেতৃত্ব তৈরি এবং নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬