
নিজস্ব প্রতিবেদক:এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যুবদলের উদ্যোগে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমে প্রকৃত অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, যেসব পরিবারের ঘরবাড়ি জরাজীর্ণ, যারা আর্থিকভাবে অসচ্ছল এবং মানবেতর জীবনযাপন করছেন, তাঁদের যেন প্রথমেই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়। বিশেষ করে ছাপড়া ঘরে বসবাসকারী ও ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে অক্ষম পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য সংগ্রহকারীরা যেন আপাতত সচ্ছল ও বিলাসবহুল বাড়ির পরিবর্তে প্রকৃত অসহায় পরিবারগুলোর দিকে বেশি গুরুত্ব দেন। ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে কোনো ধরনের দলীয় বিবেচনা বা পক্ষপাতিত্ব যেন না থাকে। তথ্য সংগ্রহকারীরা নিজেদের বিবেক ও দায়িত্ববোধ কাজে লাগিয়ে নিরপেক্ষভাবে তালিকা প্রস্তুত করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
এদিকে, সকল নারী পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাই তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী ও অসহায় পরিবারগুলোকে শুরুতেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। তাঁর প্রত্যাশা, যেসব বাড়িতে অতিথিকে বসানোর জন্য একটি চেয়ারও নেই, এমনকি কাউকে খাবার খাওয়ানোর সামর্থ্যও নেই, সেই অসহায় পরিবারগুলো যেন সবার আগে ফ্যামিলি কার্ডের সুবিধা পায়।
সম্প্রতি লেঙ্গুরা স্কুল মাঠে দেওয়া এক বক্তব্যে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলে জানা গেছে।
ছবি পরিচিতি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়ন থেকে ছবিটি তোলা।
এম এইচ আর হাবিব ভান্ডারী
নিজস্ব প্রতিবেদক
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬