
বিশেষ প্রতিনিধি মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল :
কুমিল্লা জেলার বিভিন্ন থানায় টানা তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের ৮১ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ তৎপরতা চালায় পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, তিন দিনের অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়।
সব মিলিয়ে তিন দিনের অভিযানে মোট ৮১ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিষিদ্ধ সংগঠনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬