নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
যশোরের বেনাপোলে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই সদস্যকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, দক্ষিণ বারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ আকরাম আলী (৫৪)। তিনি পুটখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হিসেবে পরিচিত। অপরজন কদমতলা, বারপোতা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ আব্দুর রশিদ (৫৫)। তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, বেনাপোল পোর্ট থানার আওতাধীন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬