মোঃ আবদুল্লাহ,বুড়িচং কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ২৯নং
রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির( শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক)
মোঃ জিলান হোসেন ভূঁইয়া।
মোঃ জিলান হোসেন ভূঁইয়া বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং একটি শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর সহযোগিতায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এলাকার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি বদ্ধপরিকর।
এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ জিলান হোসেন ভূঁইয়া'র
সুদক্ষ নেতৃত্ব ও শিক্ষাজীবনের দীর্ঘ অভিজ্ঞতা বিদ্যালয়টির একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬