
এম কে কামরুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লা বলেছেন, সমাজ থেকে অন্যায়-অবিচার ও মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষির আধুনিকায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সুবিদপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইছাপাশা ও ভোজপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী পনিরুজ্জামান মোল্লা বলেন, “সমাজে নানা ধরনের অন্যায়-অবিচার দেখেও আপনারা যদি চুপ থাকেন, তাহলে সমাজের পরিবর্তন সম্ভব নয়। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে। আপনারা আমাকে সমর্থন দিয়ে বিজয়ী করলে আপনাদের সঙ্গে নিয়ে সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদেরও পাশে পেতে চাই। আগামী নির্বাচনে আপনাদের ভালোবাসা ও মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তরুণদের বেকারত্ব দূর করতে নির্বাচনের আগেই যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষকদের স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় এলাকার কোমলমতি শিশুদের হাতে ফুটবল উপহার দেন পনিরুজ্জামান মোল্লা। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই তাঁর এ উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।
১নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মাওলানা আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কৃষক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস হাওলাদার, মোঃ মতিউর রহমান মোতালেব, কৃষ্ণচন্দ্র রায়, মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুস সালাম, মজিবুর হাওলাদার, নুরুল হক, এনামুল খান ও কবির হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা ৫নং সুবিদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক প্রতিরোধ, যুবকদের কর্মসংস্থান, কৃষির আধুনিকায়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬