নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৮ নভেম্বর (রবিবার) সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ঝুটন কুমার সাহা।
রবিবার নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্বাচনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে পরিচিত মুখ ঝুটন কুমার সাহা সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
নাগরপুর বাজার বণিক সমিতির এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬