নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ নভেম্বর (রবিবার) নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র্যালীতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালীতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মোঃ রবিউল আউয়াল লাভলু, এমপি।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
র্যালীতে নাগরপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালীটি এক বিশাল জনসমাগমে পরিণত হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো র্যালীটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬