
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:হাফেজ আঃ মমিন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘চল চল ঢাকা চল’ স্লোগানে রাজধানীর নয়াপল্টনে বিশাল মিছিল নিয়ে সমবেত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেওয়ান মোহাম্মদ বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃষকদলের কোনো বিকল্প নেই। দেশের কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে কৃষকদলের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কৃষকদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬