শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ । জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শনিবার দুপুর ১২ টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো (এমপি)।জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরবর্তীতে পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।এর আগে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি।মাছের পোনা অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচি শেষে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার গণমাধ্যমকে জানান, ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূতিকাগার।
গণতন্ত্রবিরোধীরা অতীতে এই দিনটিকে যথাযথভাবে পালন করতে দেয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে দিবসটি আবারও খুব সুন্দর ও বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬