
(০৭-১১-২০২৬)
চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ও দামুড়হুদা সাবরেজিস্ট্রি অফিসের সাবেক মুহুরি আব্দুর রাজ্জাক (মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তাঁর একমাত্র ছেলে আসাদুজ্জামান লাজুর বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত মওলা বক্সের বড় ছেলে।আব্দুর রাজ্জাক মেম্বার দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন দামুড়হুদা সাবরেজিস্ট্রি অফিসে মুহুরি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি সৎ, সাদা মনের ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টায় নিজ গ্রাম গোবিন্দহুদা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরেপারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে গোবিন্দহুদাসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মো,আমিনুল ইসলাম চঞ্চল
চুয়াডাঙ্গা দামুড়হুদা প্রতিনিধি
মোবা-০১৬০৯১৭১২১২
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬