
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।
সুন্নি ও সূফীবাদী মানুষের আস্থার ঠিকানা ও
সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একমাত্র জাতীয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর, শনিবার বাদ মাগরিব কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মাওলানা মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বুড়িচং উপজেলা কমিটির সদস্য সচিব ও জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা ইসলামী ফ্রন্টের সদস্য মাওলানা মো: গোলাম কিবরিয়া, মাওলানা সৈয়দ নুরুল কবির আতাউল, মো: আবদুল ওয়াদুদ, হাফেজ মো: ইসমাইল, হাফেজ মো: ইকরাম উদ্দিন, মো: মেহেদী হাসান অপু, মো: ইকবাল হোসেন চৌধুরী, মো: আদিল উদ্দিন ও ফারুক আহমেদ।
উক্ত সভায় মাওলানা মো: মিজানুর রহমানকে আহবায়ক, সৈয়দ নুরুল কবির আতাউলকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২ নং বাকশীমূল ইউনিয়ন আহবায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য ঘোষণা করা হয়েছে।
এসময় গতকাল ৭ নভেম্বর ভোর রাতে বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষা সফর উপলক্ষে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬