নিজস্ব প্রতিবেদক,মিসেস শরিফা আক্তার ময়না: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীসহ রংপুর মহানগরীর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর মহানগর অটো চালক দলের মহানগর কমিটির ভাইস প্রেসিডেন্ট মিসেস চামেলি আক্তার প্রিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন দেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার এক বিশেষ স্মারক হিসেবে বিবেচিত।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি রংপুর মহানগর অটো চালক দলের সর্বস্তরের নেতাকর্মী, শ্রমজীবী মানুষ এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছান্তে
মিসেস চামেলি আক্তার প্রিয়া
ভাইস প্রেসিডেন্ট
রংপুর মহানগর অটো চালক দল।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬