
আন্তর্জাতিক নিউজ ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কুয়ালালামপুরের উচ্চ আদালতের অর্থ ও জামানত জমা দেওয়ার কাউন্টারে এ অর্থ পরিশোধ করা হয়।
নাজিব রাজাকের আইনজীবী ফারহান মুহাম্মদ শাফি আদালতে অর্থ জমা দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, অর্থ জমা দেওয়ার সময় উম্নোর (UMNO) এক নেতা তালাবদ্ধ কালো ব্যাগ নিয়ে আদালতের পেমেন্ট কাউন্টারে উপস্থিত হন। অর্থ পরিশোধের পর প্রয়োজনীয় রসিদও ইস্যু করা হয়। ধারণা করা হচ্ছে, ওই রসিদ মালয়েশিয়ার কারা বিভাগের কাছে জমা দেওয়ার পর গৃহবন্দিত্বের আদেশ কার্যকরের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার থেকে নাজিবের জরিমানার অর্থ পরিশোধ নিয়ে মালয়েশিয়ার রাজনৈতিক ও আইনগত মহলে নানা আলোচনা ও জল্পনা চলছিল। তাঁর গৃহবন্দিত্ব কার্যকর হলে সম্ভাব্য অবস্থান হিসেবে লাংগাক দুতার নিজস্ব বাসভবনের কথা আগেই জানিয়েছিলেন তাঁর আইনজীবী।
উল্লেখ্য, রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনালের (SRC International) ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২২ সালের ২৩ আগস্ট থেকে কাজাং কারাগারে সাজা ভোগ করছেন নাজিব রাজাক। ২০২০ সালের ২৮ জুলাই তাঁকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।
৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধের মধ্য দিয়ে গৃহবন্দিত্ব কার্যকরের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি তৈরি হয়েছে। তবে কারা বিভাগের আনুষ্ঠানিক পদক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে পরবর্তী কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬