বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও বহুমাত্রিক লোকশিল্পী বাবুল জলদাস তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, শ্যামা পূজা ও দীপাবলি অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের প্রতীক। উৎসবের আলোয় মানুষের হৃদয়ে মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হোক—এটাই প্রত্যাশা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠুক। শ্যামা পূজা ও দীপাবলি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস বলেন,অন্ধকার থেকে আলোর পথে এবং অসত্য থেকে সত্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় দীপাবলি। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকে লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, শিল্পীদের সংগঠিত করা এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মৃতি ও সাংস্কৃতিক অবদানকে ধারণ করে ২০১০ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশীয় লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরিশেষে, সংগঠনের পক্ষ থেকে সবাইকে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬