
মোঃ কামরুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিন মোল্লা (আলম)-এর সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“পরিবর্তনের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে—আগামীর পথে সবাই একসঙ্গে” স্লোগানকে সামনে রেখে ৩৯ নং গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মোঃ আল আমিন মোল্লা (আলম) বলেন, “আমি শহর থেকে গ্রামে এসেছি আপনাদের সঙ্গে থাকার জন্য। আমি আপনাদেরই সন্তান। আপনারা আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিলে সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। এই গ্রামের মাটিতে আমার পরিবার নিয়ে আমি গর্বিত। আমার পরিবার এখনো সুখে-দুঃখে একসঙ্গে রয়েছে। আপনাদের ভালোবাসা ও অনুরোধেই আমি সেবা করার প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে এসেছি।”
তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসায় আমাকে জয়যুক্ত করে পাশে রাখবেন—এটাই আমার প্রত্যাশা। আমার পরিবারের বড় ভাই ঢাকায় থাকেন। তিনি বিগত দিনেও ঢাকা থেকে আপনাদের জন্য কাপড় ও বিভিন্ন ধরনের অনুদান নিয়ে এসেছেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।”
নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আলম মোল্লা বলেন, “আমি যদি মেম্বার নির্বাচিত হতে পারি, তাহলে পাঁচ বছর ইউনিয়ন পরিষদের ট্যাক্স মওকুফ করে দেওয়ার উদ্যোগ নেব।” তাঁর এ বক্তব্যে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ দেখা যায়।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ঝামেলা, বিরোধ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। নির্বাচন শেষ হলেও সবাইকে একই গ্রামে বসবাস করতে হবে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকতে হবে। তাই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে কারও সঙ্গে কারও সম্পর্ক যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান মোল্লা তাঁর দীর্ঘদিন মেম্বার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সঙ্গে থেকে দায়িত্ব পালন করেছেন। কতটা ভালো করতে পেরেছেন, তা জনগণই মূল্যায়ন করবেন। তবে আল্লাহর রহমতে কোনো বড় ধরনের অন্যায় বা অনিয়ম করেননি বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি সহায়তা ও বিভিন্ন বরাদ্দ বিতরণের ক্ষেত্রে সততা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি মেম্বার পদপ্রার্থী আলম মোল্লার সফলতা কামনা করে তাঁর প্রতি সমর্থন ও দোয়া চান।
সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ খালেক মোল্লা, ৫নং সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (রুমান), ৩নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, মোঃ আশরাফ খান, মোঃ নূরুল ইসলাম খান, মোঃ রাজ্জাক মোল্লা, মোঃ জিয়াহাদার মোল্লা, মোঃ কুদ্দুস হাওলাদার ও লক্ষ্মী মিস্ত্রিসহ স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
মাওলানা মোঃ হুমায়ূন আহম্মেদ সভাটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান মোল্লা।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা এবং শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬