কাজী মোস্তফা রুমি: আসন্ন নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এর দিকনির্দেশনায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য সচিব ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম।
সভায় নাগরপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬