সাদ্দাম হোসেন সাজ্জাদ: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে মাদকবিরোধী অভিযানে দুটি বসতবাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। অভিযানের সময় বাড়ি দুটির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালায়। প্রথম বাড়ি থেকে ১০ হাজার এবং দ্বিতীয় বাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পালিয়ে যাওয়া দুই ব্যক্তির নাম মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনি (২৫) এবং জিল্লুর রহমান ওরফে কালু (১৯) বলে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার ঘটনায় তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।
মাদক চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-১৫।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬