আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর: মিঠাপুকুর কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের সাংবাদিক বাবলুর রহমান বারীর পিতা ছাইদুল হক ছাদেক আজ ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি মফস্বল সাংবাদিক ইউনিয়ন, রংপুর বিভাগীয় কার্যালয়ের সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারীর পিতা।
মরহুমের নামাজে জানাজা তাঁর নিজ বাড়ী কাফ্রিখাল বালুয়া ঈদগাঁ মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়ে সহ নাতী নাতনী শুভাকাঙ্গী রেখেগেছেন। মরহুমের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন, মফস্বল সাংবাদিক ইউনিয়ন রংপুর বিভাগীয় কার্যালয়ের সভাপতি আনোয়ার আলী মিঠু, সিনিয়র সহসভাপতি এ প্রতিবেদক আব্দুল হালিম,যুগ্মসাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ, কোষাধ্যক্ষ সেলিম মাহমুদ, দপ্তর সম্পদক ফারুক হোসেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬