নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৪ নম্বর বড়কাপন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রানা গাঁওয়ে মোঃ তোঁতা ভান্ডারীর বাড়িতে তাঁর মরহুম পিতা ওয়াহেদ আলীর রুহের মাগফেরাত কামনায় পবিত্র ফাতেহা শরিফের আয়োজন করা হয়েছে।

মরহুম ওয়াহেদ আলীর তৃতীয় পুত্র মোঃ তোঁতা ভান্ডারী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রথম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারী এম এ হাশেম খন্দকার আলমুজাদেদ্দী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুদ্দিন রেজভী আল কাদেরী, মোঃ বকুল মিয়া আল মাইজভান্ডারী, শাহ সুফি মোঃ আনিছুর রহমান ফকির, মোঃ গাজিউর রহমান আল মাইজভান্ডারী এবং মোঃ রমজান আলী গাউছে হাওলা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর বড়কাপন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও জনতার চেয়ারম্যান মোঃ আউলাদুল ইসলাম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার স্বনামধন্য পীরের ভক্ত ও অনুসারীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম ওয়াহেদ আলীর জীবন ও কর্মের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ ফাতেহা শরিফে অংশগ্রহণকারীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬