
নিজস্ব প্রতিবেদক: সাদ্দাম হোসেন সাজ্জাদ
কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর মোহাম্মদ রোহান (৭) নামে এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এপিবিএন সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সাত বছর বয়সী মোহাম্মদ রোহান অপহৃত হওয়ার খবর পায় পুলিশ। শিশুটি শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত। তবে বর্তমানে তার পরিবার উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে।
ঘটনার পর শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে এপিবিএন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে শালবাগান ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
তবে শিশুটিকে কীভাবে অপহরণ করা হয়েছিল, অপহরণের সঙ্গে কারা জড়িত এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এপিবিএনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬