মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যরা অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন।
সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন বলেন, নারী শিক্ষার প্রসার ও দক্ষ মানবসম্পদ গঠনে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল করতে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আখতার, সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আখতার বানু, শিক্ষক মোঃ ওমর ফারুক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬