সাদ্দাম হোসেন সাজ্জাদ:কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবার একটি চালান ফেলে পালিয়ে গেছে এক ব্যক্তি। পরে ফেলে যাওয়া পোটলা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফারির বিলের মিজানের ঘের এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। পরে তাকে চ্যালেঞ্জ করা হলে পোটলাটি ফেলে পাশের একটি ঘেরে ঝাঁপ দিয়ে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি।
এরপর পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেটে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালায় বিজিবি। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬