নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে সূর্য আইডিয়াল স্কুলের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি মূল্যায়ন, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়।
আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে নাগরপুর দুয়াজানীতে সূর্য আইডিয়াল স্কুলের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘোষণার পাশাপাশি তাদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলাবোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে গড়ে তুলতে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬