কাজী মোস্তফা রুমি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালীটি সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা যুবদলের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা।
নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু,এমপি।
মেডিকেল ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন নাগরপুর মহিলা অনার্স কলেজের সম্মানিত সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
এ সময় যুবদল, কৃষকদল, ছাত্রদল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬