নিজস্ব প্রতিবেদক বাবলু বড়ুয়া চট্টগ্রাম
আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় সিএমপির লালদীঘিস্থ সদর দপ্তরের কনফারেন্স কক্ষে 'মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬' উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী মহোদয়।
সভায় সিএমপি কমিশনার এবং উপস্থিত বিশেষজ্ঞগণ পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। এতে বিশেষ স্থান পায়—
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা,
দৈনন্দিন কাজের মানসিক চাপ মোকাবিলা এবং সুস্থতা বজায় রাখা,
মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন।
উক্ত সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), সিএমপি
জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সিএমপি
জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]
ডা. জনাব পঞ্চানন আচার্য, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিদ্যা বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
তত্ত্বাবধায়ক, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামসহ অন্যান্য স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬