নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া-কাচপাই বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উদীয়মান মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক শামসুল হুদা সাজু।
বৃহস্পতিবার ২২ অক্টোবর তিনি ঘুনিপাড়া ও কাচপাই বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
পাশাপাশি তিনি তাঁর পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
তাঁর এ গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা যায়।
উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬