
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আব্দুল্লাহ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে ডাকাতের কবলে পড়ে আহত হয়েছেন আবুল কালাম নামে এক প্রবাসফেরত যুবক। দুর্বৃত্তরা তাঁকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের একটি জমিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে ময়নামতি ইউনিয়নের পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাঁকে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।
এদিকে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সন্ধ্যার পর বিভিন্ন নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে এবং এসব স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে। অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া জানান, এ ঘটনায় তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬