
গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ পরিচালিত ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি-২০২৫’-এ দ্বিতীয়বারের মতো ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে তাসফিয়া তুল জান্নাত। মেয়ের এ অসামান্য সাফল্যে আনন্দিত ও গর্বিত বাবা আহমদ রেজা।
মেয়ের এই অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আহমদ রেজা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি তাসফিয়া তুল জান্নাতের জন্য সবার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।
আহমদ রেজা আশা প্রকাশ করেন, তাসফিয়া তুল জান্নাত ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়ের শিক্ষাজীবনে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তাসফিয়া তুল জান্নাতের এ অর্জন তার পরিবারে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তার আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬