নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে অনুষ্ঠিত সকল দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন ৩নং গয়াহাটা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক জাকির তালুকদার।
১৯ অক্টোবর সোমবার রাতে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, প্রতিমা ও পূজা উদযাপনের বিভিন্ন বিষয় ঘুরে দেখেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক- এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক কর্মী সমর্থক সহ পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬