
নিজস্ব প্রতিবেদক: এম এইচ আর হাবিব ভান্ডারী
খাগড়াছড়ির মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল নারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
দুর্গাপূজার প্রাক্কালে মহালছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নারীদের হাতে শাড়ি তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ বলেন, “দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সর্বজনীন অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। শারদীয় দুর্গোৎসবে সমাজের সব স্তরের মানুষ যেন আনন্দের ভাগীদার হতে পারেন, সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্যের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।”
উপহার হিসেবে শাড়ি পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারীরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬