কাজী মোস্তফা রুমি: ধর্ম যার যার, উৎসব সবার- সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ৩নং গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে গয়হাটা সদরে মরহুম তাইবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে গয়হাটা ইউনিয়নে অনুষ্ঠিত ১৫ টি পূজা মন্ডপে আর্থিক অনুদানও দেওয়া হয়।
শুভেচ্ছা উপহার পেয়ে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সম্প্রীতি ও সৌহার্দ্যের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
নাগরপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন এর সভাপতিত্বে মোঃ মফিজুল ইসলাম মাহফুজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম বাদশা, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান বিপ্লব, মোঃ ফজলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শংকর কর্মকার প্রমূখ।
এছাড়াও গয়হাটা ইউনিয়নের ১৫টি পূজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬