মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দিয়েছে।
গত ৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ন কবির এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এডহক কমিটির সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সৈয়দ আলী। অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সিরাজুল হক।
এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ তুহিনুর রহমান তুহিন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি, রাজবাড়ী।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬