
সুনামগঞ্জ প্রতিনিধি: মোঃ আবদুল বাছির
সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেম্বারের সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে এবং মেলার আয়োজক হীরা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন লালা, জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, সমাজসেবক জালাল উদ্দিন ও রেজাউল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ সামছুল হক বলেন, বাণিজ্য মেলার মাধ্যমে সরকার রাজস্ব পেয়ে থাকে। তবে স্থানীয় জনগণের সঙ্গে মতামত বিনিময়ের ভিত্তিতে মেলা পরিচালনা করা হবে। এ সময় স্কুল-কলেজের সময়সূচি এবং আজান ও নামাজের সময় মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি মেলায় কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড পরিচালিত হবে না বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬