
সভাপতি খায়রুল বাশার, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল আওয়াল
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার ৬ষ্ঠ জেলা যুব কনভেনশনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা খায়রুল বাশারকে সভাপতি, মো. ইমদাদুল হোসেনকে সহ-সভাপতি এবং মুফতি আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় যশোর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, আলহাজ্ব আব্দুল হালিম মিয়া, যশোর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক এইচ এম মহসিন শেখ, সহ-সভাপতি মুফতি ফুরকান আহমেদ কাশেমী, সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম ও মাওলানা আশিক বিল্লাহ।
কনভেনশনে সভাপতিত্ব করেন যশোর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি আব্দুল করিম।
কনভেনশনের একপর্যায়ে প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম প্রকাশ করেন। পরে প্রধান বক্তা মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব নবগঠিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে যশোর জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬