রংপুর জেলা প্রতিনিধি: মোঃ আব্দুল হালিম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে নির্মিতব্য গেটের নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবু, মোকাররম হোসেন সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজের উদ্বোধনের মধ্য দিয়ে গেটটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হলো।
রংপুর জেলা প্রতিনিধি
মোঃ আব্দুল হালিম
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার আলহাজ্ব জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: দেওয়ান মনিজা বেগম ★সহ বার্তা সম্পাদিকা: ★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস প্রিয়া আক্তার। ফোন:+৮৮ ০১৭১৯১৪৫৩১৯ +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬