এইচ এম রাহুল,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমশের আলীর ছেলে ও ইতালি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়া ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন ও রিন্টু মিয়া পারস্পরিক কুশলবিনিময় করেন এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
উল্লেখ্য, ইতালি প্রবাসী রিন্টু মিয়া ইতোমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রশংসিত হয়েছেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন রিন্টু মিয়ার নিয়মিত রেমিট্যান্স প্রেরণ এবং দেশের অর্থনীতিতে অবদানের প্রশংসা করেন। এ সময় উভয়ের মধ্যে আন্তরিক পরিবেশে কুশলবিনিময় হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬