নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সূর্য শিক্ষা পরিবারে। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহা। অবশেষে আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার তিনি পরলোকগমন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সূর্য শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।
সূর্য শিক্ষা পরিবারের দুয়াজানী প্রধান কার্যালয়ে সকল শিক্ষার্থীর উপস্থিতিতে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬