মোঃ আবদুল্লাহ: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বুড়িচং উপজেলা প্রান্তে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি উপস্থিত থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বুড়িচং উপজেলা প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুবতাসিম ফুয়াদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বুড়িচং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সবার সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতায় ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন বুড়িচং গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: - ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল ★ভারপ্রাপ্ত সম্পাদক: -কাজী মোস্তফা রুমি★ উপ সম্পাদক: -দেওয়ান কামরুজ্জামান কাজল★নির্বাহী সম্পাদক: ডাঃ মোঃ শাহীন মিয়া, ★বার্তা সম্পাদক: মোঃ সোহেল রানা ★সহ বার্তা সম্পাদিকা: মিস রত্না আক্তার★বিজ্ঞাপন বিষয়ক সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার। ফোন:+৮৮ ০১৯১১০০৪৮২৫, +৮৮০১৭১৫৬৭২০৯৭
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬